tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিএনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) যদি নির্বাচন কমিশন শাপলা প্রতীক দেয়, তবে তিনি কোনো মামলা করবেন না—এই প্রতিশ্রুতি তার। তিনি জানিয়েছেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলনের প্রসঙ্গ বিবেচনায় এনসিপির নেতাকর্মীদের প্রতি তার সহানুভূতি রয়েছে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না এ কথা জানিয়েছেন।

মান্না আরও বলেন, “যদি জাতীয় প্রতীকের কারণে আমাকে শাপলা না দেওয়া হয়, তাহলে কমিশন অন্য কাউকেও এটি দিতে পারবে না। এনসিপি আমার কাছে এসেছে। যারা জুলাইয়ের অভ্যুত্থানে যুক্ত ছিল তাদের বয়স, অভিজ্ঞতা ও শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্যে তাদের ভূমিকা বিবেচনায় রেখে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি একথা প্রতিজ্ঞা করছি—আমি কোনো মামলা করব না।”

এ সিদ্ধান্তকে এনসিপির অনেক নেতা প্রশংসা জানিয়েছেন। মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফ মোস্তাফিজ লিখেছেন, “ধন্যবাদ ও কৃতজ্ঞতা, প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী কী বাহানা দেবেন? নিজেকে আর বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা মার্কা দিন।”