tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়এনইআইআর বন্ধ হবে না, ব্যবসায়ীদের দাবি আংশিক পূরণ

এনইআইআর বন্ধ হবে না, ব্যবসায়ীদের দাবি আংশিক পূরণ

মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে কমানো হয়েছে। তবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ কার্যক্রম বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরের ঘটনায় সংস্থাটির আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথা উল্লেখ করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মোবাইল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে শুল্কহার কমানো হয়েছে এবং কর ফাঁকি দিয়ে আমদানি করা হ্যান্ডসেট বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা অপরাধকে বৈধতা দেওয়ার শামিল বলে মন্তব্য করেন তিনি।