tanaka
প্রচ্ছদসারাদেশএকীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

  1. সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের হিসাব থেকে মূল টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।

    মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব নির্দেশনা দেন।

    একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

    মুনাফায় থাকবে না ‘হেয়ারকাট’

    গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে অনেক আমানতকারীর মধ্যে এখনো বিভ্রান্তি রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব গ্রাহককে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের আমানতের মুনাফায় কোনো কর্তন করা হবে না।

    ১ সেপ্টেম্বর থেকে টাকা তোলার সুযোগ

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত নীতিমালার ভিত্তিতে ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

    এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী—

    • ‘আল-ওয়াদিয়াহ’ চলতি হিসাবের টাকা
    • ‘মুদারাবা’ সঞ্চয়ী হিসাবের টাকা
    • ‘মুদারাবা’ মেয়াদি আমানতের মূল অর্থ

    উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

    দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফেরার নির্দেশ

    সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন গভর্নর।

    বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।