tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিএকটি দল পাকিস্তানপন্থি হয়ে বাংলাদেশ গড়তে চায়: মির্জা ফখরুল

একটি দল পাকিস্তানপন্থি হয়ে বাংলাদেশ গড়তে চায়: মির্জা ফখরুল

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরা বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ কি তাদের ভোট দেবে—সে প্রশ্নও তোলেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি। তিনি বলেন, “আমরা আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই যাত্রা একটি নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা। এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, একটি বিশেষ দলের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে—যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।