tanaka

তেল-সোডা-ডিটারজেন্টে তৈরি হচ্ছে নকল দুধ, চিলিং সেন্টার ঘিরে প্রশ্ন

পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকায় রাসায়নিক মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগ উঠেছে। এসব দুধ স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহের অভিযোগ রয়েছে। এতে প্রকৃত খামারিরা ন্যায্য দাম না পাওয়ায় সংকটে পড়েছেন।
প্রচ্ছদজাতীয়একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি: উপদেষ্টা আসিফ

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় আমাকে সহস্র গালি দেওয়া হয়েছে। কিন্তু আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ওই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে— কাকে পুনর্বাসন না করার কথা বলেছেন উপদেষ্টা?

পোস্টটিতে অসংখ্য ব্যক্তি মন্তব্য করেছেন। এদের মধ্যে অধিকাংশই ক্রিকেটার সাকিব আল হাসানের দিকেই ইঙ্গিত করেছেন।

আব্দুল্লাহ হিল বাকি নামের এক মন্তব্যকারীর ভাষায়, ‘সেই সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ প্রাপ্য। হাসিনার দালালরা বিদেশে বসে রাজনীতি করুক, খেলার মাঠে এদের দেখতে চায় না বাংলাদেশের মানুষ।’