tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনএইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা এবার আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। অনুমোদিত তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে FX-991CW মডেল।

বুধবার (১৭ জুন) শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এছাড়া পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়িও সঙ্গে রাখতে পারবেন।

বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও থাকবে।

অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং FX-991CW।

উল্লেখ্য, গত বছর এইচএসসি পরীক্ষায় সাতটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি ছিল। সেগুলো হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX এবং FX-991ES Plus। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে FX-991CW, ফলে অনুমোদিত ক্যালকুলেটরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটটিতে।