tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকউমরাহযাত্রী বহনকারী বাস ও ট্যাংকারের সংঘর্ষে মদিনায় ৪২ ভারতীয় নিহত

উমরাহযাত্রী বহনকারী বাস ও ট্যাংকারের সংঘর্ষে মদিনায় ৪২ ভারতীয় নিহত

সৌদি আরবের মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের অধিকাংশই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ এলাকার বাসিন্দা।

রিপোর্টে বলা হয়, বাসটি মক্কা থেকে উমরাহ সম্পন্ন করে মদিনার দিকে যাচ্ছিল। রবিবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে মুফরিহাত এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে বেশির ভাগ যাত্রী বের হওয়ার সুযোগ পাননি।

গালফ নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। নিহতের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করতে রেসিডেন্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজ্য সচিবালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ভারত সরকার নিহতদের পরিবারের সহায়তায় দুটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে:
+৯১ ৭৯৯৭৯৫৯৭৫৪ এবং +৯১ ৯৯১২৯১৯৫৪৫
জেদ্দায় ভারতীয় দূতাবাসও ২৪/৭ কন্ট্রোল রুম খোলার পাশাপাশি টোল-ফ্রি নম্বর ৮০০২৪৪০০০৩ দিয়েছে।

হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহ করছেন। আল-মীনা হজ অ্যান্ড উমরাহ ট্রাভেলসের দুই এজেন্সির হয়ে যাত্রা করা প্রায় ১৬ জন যাত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দুর্ঘটনায় ভারতীয়দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, রিয়াদের ভারতীয় দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।