tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়উত্তরখানে আগুনে দগ্ধ আলী হোসেন মারা গেছেন

উত্তরখানে আগুনে দগ্ধ আলী হোসেন মারা গেছেন

রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ আলী হোসেন (৫৫) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল।এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন দগ্ধ হন।

দগ্ধ অন্য দুজন হলেন- হাসনা হেনা (৪০) ও আঁখি (৩০)। হাসনা হেনার শরীরে ৬০ শতাংশ ও আখির শরীরে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।