মেট্রোরেল ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে।



