tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমমতা আটক, পুলিশের গাড়িতে গাইছেন ‘উই আর নট অ্যালন’

মমতা আটক, পুলিশের গাড়িতে গাইছেন ‘উই আর নট অ্যালন’

দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে একটি বাসস্ট্যান্ডে বিক্ষোভকারীদের সমর্থনে ধরনায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে তৃণমূলের অন্য নেতাদেরও আটক করা হয়। পুলিশের গাড়িতে করে তাঁদের নিয়ে যাওয়ার সময় মমতা ও অন্য নেতাদের সমস্বরে ‘উই আর নট অ্যালন’ গানটি গাইতে দেখা যায়।

মমতার ফেসবুক লাইভে আটকের এ দৃশ্য দেখা যায়। লাইভে তিনি বলেন, বাড়ির পাশের একটি বাসস্ট্যান্ড থেকে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সিজেপি তাঁদের যন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁদের আটক করা হয়। তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে।

মমতা বলেন, বাড়ির সামনে একটি বেঞ্চ নিয়ে বসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। এ সময় ‘সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি’ লেখা একটি ব্যানার লাগানোর পাশাপাশি বুকে একটি ব্যাজও পরেছিলেন। কিন্তু এরপর তাঁদের ওপর শক্তি প্রয়োগ করে প্রিজন ভ্যানে তোলা হয়।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, আটকের পর তাঁদের নিয়ে রাফ ড্রাইভিং করে প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন এলাকায় ঘোরানো হচ্ছে। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, এভাবে ভারতের গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়।

বিজেপির সমালোচনা করে মমতা আরও বলেন, বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে, সেখানেই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন করেন, আর কত দিন মানুষ মুখ বুজে সবকিছু সহ্য করবে?

মমতার অভিযোগ, সরকার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। একই সঙ্গে তিনি জানান, ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

এদিকে, এই আন্দোলনে আলোচিত মুখ নেহা বোরাকেও আটক করেছে পুলিশ।