tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়ঈদের আগে শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে শুরু ৭ দিনের ছুটি 

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে শুরু ৭ দিনের ছুটি 

পবিত্র ঈদুল আজহার আগে রোববার (২৪ মে) শেষ কর্মদিবস। সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাতদিনের ছুটি।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদের আগে শেষ কর্মদিবসে আজ অফিস করছেন সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই কাজকর্ম চলছে।

তবে, কাউকে কাউকে হাজিরা দিয়ে বাস ও রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনালের দিকে ছুটতে দেখা গেছে। অনেকেই ঈদের আগে সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় সেরে নিচ্ছেন। অন্যান্য দিনের মতোই সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো গাড়িতে পূর্ণ রয়েছে। দর্শনার্থী অভ্যর্থনা কক্ষেও ভিড় দেখা গেছে। লিফট চালকদের কর্মকর্তা ও সচিবালয়ে আসা অতিথিদের কাছ থেকে ঈদের বকশিশ আদায়ের তৎপরতাও চোখে পড়ে।

২৮ মে ঈদুল আজহা ধরে থেকেই ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিনের ছুটির সুযোগ করে দেওয়া হয়েছে।

এখন সরকারি চাকরিজীবীরা ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কাটাবেন। আগামী ১ জুন খুলবে সরকারি অফিস।