tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

কাতার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী সোমবার (১৮ মে)। সেই অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বুধবার (২৭ মে)।

মঙ্গলবার (১২ মে) কাতার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে খালিজ টাইমস।

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানান, দোহা সময় অনুযায়ী শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। একই চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী দেখা যাবে রোববার রাত ১২টা ২ মিনিটে।

তিনি আরও বলেন, শনিবার সূর্যাস্তের সময় পর্যন্ত নতুন চাঁদ জন্ম না হওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশগুলোর আকাশে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কাতার ক্যালেন্ডার হাউসের মতে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের আবর্তনের ওপর ইসলামি মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাস নির্ধারিত হয়।