সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়। এর ফলে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিলহজ মাসের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।
এর আগে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
একই সিদ্ধান্ত জানিয়েছে ইন্দোনেশিয়াও। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে।



