tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন নিয়ে আশ্বাস দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন নিয়ে আশ্বাস দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ব্যাংক খাতে তারল্য সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বিভিন্ন নীতি-সহায়তা বা টুলস শিগগিরই প্রয়োগ করা হবে। প্রয়োজনে ইসলামী ব্যাংককে জরুরি তারল্য সহায়তাও (Emergency Liquidity Support) প্রদান করা হবে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকটির বোর্ড অন্তর্বর্তী সরকারের মাধ্যমে গঠিত ছিল। পাঁচ সদস্যের ওই বোর্ডের একজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এ ছাড়া ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না বলেও তিনি দাবি করেন। বোনাস, বদলি বা পদোন্নতির মতো বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত দেয়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঈদুল আজহার আগে তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করায় এবং ব্যাংকের পরিচালনা বোর্ডে ন্যূনতম সদস্যসংখ্যা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে একজন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়।

গভর্নর আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ইসলামী ব্যাংকের অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিআর) ছিল ৯৩ শতাংশ, যা বর্তমানে বেড়ে প্রায় ৯৭–৯৮ শতাংশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা ৯২ শতাংশ উল্লেখ করে তিনি জানান, এ অনুপাত কমিয়ে আনার জন্য ব্যাংকের ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে।