tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিইসলামী আন্দোলনের ইশতেহার: ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের ইশতেহার: ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শিরোনামের এই ইশতেহারে ৩০টি মৌলিক দফার পাশাপাশি ১২টি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, আমাদের ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনপ্রত্যাশার ইশতেহার’। মহান স্বাধীনতাযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষার উন্মেষ ঘটেছে, রাষ্ট্র পরিচালনায় তা বাস্তবায়নের অঙ্গীকার থেকেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

চরমোনাই পীর আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ও নীতি নির্ধারণ হয়। আর নির্বাচনের আগে ইশতেহারের মাধ্যমে জনগণের সামনে দলের দর্শন, নীতি-ভাবনা ও দেশ গঠনের রূপরেখা তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইশতেহার পেশ করেছে।

ইশতেহারের ১২ বিশেষ কর্মসূচি

১. হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মাসিক ৫ হাজার টাকা নগদ সহায়তা।
২. প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ।
৩. ১৮–২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণ।
৪. সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (স্বাস্থ্যকার্ড) চালু, ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ সরবরাহ ও কৃষিকার্ড প্রবর্তন।
৫. দেশ-বিদেশে চাকরির সুযোগ, পরামর্শ ও প্রশিক্ষণসহ ন্যাশনাল জব পোর্টাল চালু।
৬. কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র স্থাপন।
৭. ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থাপনা চালু।
৮. সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা প্রবর্তন।
৯. সবার জন্য নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতকরণ।
১০. নারী পোশাকশ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা।
১১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া।
১২. কওমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় বিভিন্ন পদে ওলামায়ে কেরামের পদায়ন।