tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা, ভবন বিধ্বস্ত

ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা, ভবন বিধ্বস্ত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি আবাসিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা সেবার তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ফ্রান্স জানিয়েছে, তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। রোববার প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, “না, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না।” তবে তিনি উল্লেখ করেন, ফ্রান্স কিছু উপাদান বিক্রির অনুমতি দিয়েছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়—যেমন আয়রন ডোমের জন্য প্রয়োজনীয় প্রজেক্টাইল। পাশাপাশি কিছু সরঞ্জাম রয়েছে, যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনীর নিজস্ব প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এর কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপে অংশ নেবে না ফ্রান্স।