tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হেগসেথ জানান, চলমান অভিযান দ্রুত শেষ না হলেও এটি কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে না।

‘অপারেশন এপিক ফিউরি’ প্রসঙ্গে তিনি বলেন, এটি ‘এক রাতের মধ্যে’ শেষ হওয়ার মতো অভিযান নয়। ইরানকে একটি বড় যুদ্ধক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য এবং সে কারণেই তারা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত।

অভিযানের সময়কাল নিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্য পূরণ করা হবে। যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।

হেগসেথ বলেন, বর্তমানে ইরানের ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন নেই। তবে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করেননি তিনি।

ইরানের জনগণের প্রতি বার্তা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওয়াশিংটন আশা করে তারা একটি ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাবে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বের বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখনই তোমাদের সময়’—এটি ইরানি জনগণের উদ্দেশেই দেওয়া স্পষ্ট বার্তা।

ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে হেগসেথ বলেন, তাদের পরবর্তী পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রক্ষায় প্রচলিত সামরিক সক্ষমতা জোরদারের অভিযোগও তোলেন তিনি।

এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-র আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সমালোচনা করেন হেগসেথ। তিনি ওই চুক্তিকে ‘ব্যর্থ’ হিসেবে আখ্যা দেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘অপারেশন এপিক ফিউরি’র প্রধান লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা, নৌ-সম্পদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।