tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিক‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে’

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে’

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতমূলক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিরঙ্কুশ সাফল্য অর্জন করছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির এক শুনানিতে এ মন্তব্য করেন।

শুনানিতে তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে জয়ী হচ্ছে কি না। জবাবে হেগসেথ সরাসরি বলেন, “অবশ্যই।” তিনি বর্তমান সামরিক অবস্থাকে যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, মার্কিন সামরিক কৌশল ইরানের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করছে।

একই শুনানিতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য ঝুঁকি নিয়েও আলোচনা হয়। এ ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্র আগে থেকে বিবেচনা করেছিল কি না—এমন প্রশ্নের উত্তরে হেগসেথ জানান, প্রতিরক্ষা বিভাগ সম্ভাব্য সব ঝুঁকি সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করেছে। তার ভাষায়, হরমুজ প্রণালি বন্ধের মতো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল।

সূত্র: আল জাজিরা।