tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান যুদ্ধে ট্রাম্পের পক্ষেই মার্কিন সিনেট

ইরান যুদ্ধে ট্রাম্পের পক্ষেই মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার এক দ্বিদলীয় প্রস্তাব এগিয়ে নিতে বাধা দিয়ে কার্যত ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছে কক্ষটি। ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ করা এবং ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছিল।

ভোটাভুটিতে ৫৩–৪৭ ব্যবধানে প্রস্তাবটি অগ্রসর না করার সিদ্ধান্ত হয়। প্রায় পুরোপুরি দলীয় লাইনে ভোট দেন সিনেটররা। একজন ব্যতিক্রম ছাড়া সব রিপাবলিকান সিনেটর প্রস্তাবের বিপক্ষে এবং একজন ব্যতিক্রম ছাড়া সব ডেমোক্র্যাট সিনেটর এর পক্ষে ভোট দেন।

প্রস্তাবের সমর্থকরা বলেন, এটি ছিল সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার একটি উদ্যোগ। তাদের দাবি, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বিদেশে বারবার সেনা মোতায়েন ও সামরিক অভিযান চালানোর প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

অন্যদিকে বিরোধীরা যুক্তি দেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় সীমিত সামরিক হামলার নির্দেশ দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রাখেন। তাদের মতে, এ ধরনের প্রস্তাব মার্কিন বাহিনীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়; বরং দ্রুত শেষ হবে।

বর্তমানে রিপাবলিকানরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ। এর আগেও প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা সীমিত করার অনুরূপ উদ্যোগ তারা আটকে দিয়েছেন।