tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামের ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামের ৪ ফ্লাইট বাতিল

চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট চট্টগ্রামে আসতে পারেনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমনী (অ্যারাইভাল) ফ্লাইট ও এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট রয়েছে। এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি কুয়াশার কারণে প্রথমে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই উড়োজাহাজ ওভি-৪০২ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।