tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান যুদ্ধের আগে ইরাকে গোপন ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরান যুদ্ধের আগে ইরাকে গোপন ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর আগেই ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে গোপনে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

সোমবার (১৮ মে) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে ইরাকের মরুভূমি এলাকায় ইসরায়েল পরিচালিত দুটি অস্থায়ী ঘাঁটির তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে এক ইরাকি কর্মকর্তা, এক আইনপ্রণেতা এবং এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ২০২৪ সালের শেষ দিক থেকেই এসব ঘাঁটির অন্তত একটি নির্মাণের প্রস্তুতি চলছিল।

এর আগে গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুদ্ধ শুরুর ঠিক আগে একটি ঘাঁটি চালু করা হয় এবং তা যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই পরিচালিত হচ্ছিল। ওই ঘাঁটিতে ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করতেন। এটি বিমান অভিযানের সরবরাহকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং ভূপাতিত পাইলটদের উদ্ধারের ব্যবস্থাও সেখানে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, মার্চের শুরুতে ইরাকি বাহিনী ঘাঁটির অবস্থান শনাক্তের কাছাকাছি পৌঁছে গেলে সেখান থেকে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। উন্মুক্ত তথ্যভিত্তিক বিশ্লেষকেরা স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ইরাক-সৌদি সীমান্তের কাছে সন্দেহভাজন অবস্থানও শনাক্ত করেছেন।

এ ঘটনাকে ঘিরে ইরাকে ইসরায়েলি তৎপরতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে সামনে এসেছে। বৃহস্পতিবার ইরাকের যৌথ অভিযান বাহিনীর উপ-কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল-মুহাম্মাদাউই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএকে জানান, কারবালার কাছে নাজাফ মরুভূমিতে “কিছু ব্যক্তি বা চলাচল” সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এলাকাটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ইসরায়েলের সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল তোমের বার ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি বিশেষ বাহিনী “অসাধারণ” অভিযান পরিচালনা করেছে। তবে তিনি অভিযানস্থলের নাম প্রকাশ করেননি।

ইরাকি কর্মকর্তারা অবশ্য প্রকাশ্যে দাবি করেছেন, ওই এলাকায় কোনো বিদেশি সামরিক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়নি। আল-মুহাম্মাদাউই গত সপ্তাহে বলেন, এ ধরনের কোনো উপস্থিতির জন্য ইরাক সরকারের সঙ্গে কোনো চুক্তি বা সম্মতি নেই।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, মার্চের শেষ দিকে বাগদাদ গোপনে ওয়াশিংটনের কাছে অভিযোগ জানায় এবং বিষয়টিকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে।

তবে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। রোববার ইরাকের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও আনাদোলু সংবাদ সংস্থাকে বলেন, মরুভূমিতে ইসরায়েল কোনো স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তোলেনি।

এদিকে মঙ্গলবার কারবালা অপারেশনের এক কমান্ডার আল জাজিরা

কে জানান, মার্চ মাসে নাজাফ মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক দল শনাক্ত করা হয়েছিল। তবে তারা সেখানে ৪৮ ঘণ্টারও কম সময় অবস্থান করেছিল বলে দাবি করেন তিনি।