tanaka

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্লান্তি ও অলসতা বাড়ে। ফলে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমেও অনীহা তৈরি হতে পারে। অসহ্য গরম, অতিরিক্ত ঘাম...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান নিজেদের ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাগচি

ইরান নিজেদের ‘অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: আরাগচি

ইরান বিশ্বের কাছে নিজেদের একটি ‘কঠোর ও অপরাজেয় শক্তি’ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার এই বক্তব্য তুলে ধরা হয়েছে।

এক টেলিভিশন সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে তিনি একাধিকবার এমন মন্তব্য শুনেছেন যে, ‘আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কেউ ভাবতেও পারেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’

আরাগচির দাবি, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্বসহ আরও কয়েকটি দেশের পূর্ণ সমর্থন ছিল। এত সমর্থনের বিপরীতেও ইরান প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেই তিনি মনে করেন।

সূত্র: আল জাজিরা