tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে

ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে

রেড ক্রিসেন্টের প্রতিবেদন: গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসাকেন্দ্র, ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩টি সংশ্লিষ্ট কেন্দ্র।

এতে আরও উল্লেখ করা হয়, এসব হামলার সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে রেড ক্রিসেন্ট সোসাইটির কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

সূত্র: আল–জাজিরা