tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ

ইরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর প্রকাশ করেছে রয়টার্স।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, ‘তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এর কার্যক্রম দূরবর্তীভাবে (রিমোটলি) পরিচালিত হবে। এই পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে।’

এক ব্রিটিশ কর্মকর্তা বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কূটনৈতিক ও কনস্যুলার কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সকল কর্মীকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো, যখন ইরান তাদের ইতিহাসের অন্যতম গুরুতর অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন।

এর আগে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই হুমকির পরিপ্রেক্ষিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী সরিয়ে নেয়।