যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তার দাবি, চলমান হামলার কারণে ইরানের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ছে। খবর শাফাক নিউজের।
বুধবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা এখন খুব শক্ত অবস্থানে আছি। ইরানে যে-ই নেতৃত্ব দিতে এগিয়ে আসছে, শেষ পর্যন্ত সে মারা যাচ্ছে।”
এর আগে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অভিযান পরিচালনা করছে। তার দাবি, মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমান ইরানের আকাশে টহল দিচ্ছে এবং তেহরানের নেতারা বিষয়টি দেখছেন।



