tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে গ্যাস বিস্ফোরণে নিহত ৫

ইরানে গ্যাস বিস্ফোরণে নিহত ৫

ইরানে পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে একটি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্দর আব্বাসে একজন এবং আহভাজে চারজন নিহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাস থেকেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ধারাবাহিক বিস্ফোরণের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ—সব মিলিয়ে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসের মোআল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহেরকে এ তথ্য জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। বিস্ফোরণে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে যায় এবং আশপাশের একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকাত জানান, প্রাথমিক তদন্তে গ্যাস লিককেই বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান আঞ্চলিক কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ।

এদিকে আহভাজ শহরের কিয়ানশাহর এলাকায় আরেকটি আবাসিক ভবনে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় তেহরান টাইমস। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, এসব বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়নি।

এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কথা বলছে’।

prothomnews.com/moha