tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে আটক ১০ ভারতীয় নাবিক মুক্তি পেলেন

ইরানে আটক ১০ ভারতীয় নাবিক মুক্তি পেলেন

ইরানে আটক থাকা ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের শিপিং কর্তৃপক্ষ। ২০২৫ সালের জুলাইয়ে একটি তেলবাহী জাহাজ জব্দ হওয়ার পর তারা দেশটিতে আটক ছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানায়, এমভি হারবার ফিনিক্স নামের জাহাজটি জাস্ক বন্দরের কাছ থেকে আটক করা হলে জাহাজে থাকা ভারতীয় নাবিকদেরও গ্রেপ্তার করে কারাবন্দি করা হয়। দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর অবশেষে তাদের মুক্তি নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত নাবিকরা বর্তমানে নিরাপদে রয়েছেন এবং দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের জ্বালানি ও কূটনৈতিক সম্পর্ক থাকলেও, নয়াদিল্লি একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন ও সামুদ্রিক নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে প্রায়ই জাহাজ আটক বা উত্তেজনার ঘটনা ঘটে। এসব পরিস্থিতি সাধারণত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়।