tanaka

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না: রাষ্ট্রপতি

দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রচ্ছদসারাদেশইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরানের অন্যতম বৃহৎ পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিকল্পিতভাবে ইরানের আইআরজিসির অর্থায়নের উৎসগুলো লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।

এদিকে এক পৃথক বিবৃতিতে আইডিএফ জানায়, তারা ইরানের দুটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এতে দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়।

আইডিএফ আরও জানায়, ইরানের আসালুয়ের অঞ্চলের একটি স্থাপনা ক্ষেপণাস্ত্র শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

তথ্যসূত্র: বিবিসি