tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের পক্ষে রাশিয়া ও চীনের প্রকাশ্য অবস্থান

ইরানের পক্ষে রাশিয়া ও চীনের প্রকাশ্য অবস্থান

প্রায় দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালে রাশিয়া ও চীন তা বাধাগ্রস্ত করেছে।

নিউইয়র্কে শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে, কিন্তু মস্কো ও বেইজিং তা প্রতিহত করে। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয়। যদিও রাশিয়া ও চীন এই প্রচেষ্টা ঠেকানোর চেষ্টা করে, তবে ভোটাভুটিতে প্রস্তাবটি ১১–২ ভোটে পাস হয়; দুই দেশ ভোটদান থেকে বিরত থাকে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে, যা বিশ্বনিরাপত্তার স্বার্থে ক্ষতিকর।