tanaka

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের ইউরেনিয়াম রাশিয়ায় মজুত রাখার প্রস্তাব পুতিনের

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় মজুত রাখার প্রস্তাব পুতিনের

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণে মস্কো প্রস্তুত রয়েছে। রাশিয়ার রাজধানী  মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আবারও একই ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত মস্কো।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলো একসময় ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরিপ্রেক্ষিতে ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।

পুতিন আশা প্রকাশ করে বলেন, মস্কো ভবিষ্যতেও Uযুক্তরাষ্ট্র  ও ইরান উভয় দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং চলমান উত্তেজনার দ্রুত সমাধান সম্ভব হবে।

তবে রাশিয়ার এই নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি Iran।