tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের আলিাটমেটাম

ইরানকে চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের আলিাটমেটাম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থবহ ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ‘খুব খারাপ কিছু’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে ইরানকে অবশ্যই একটি ফলপ্রসূ চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না—এমন ইঙ্গিতও দেন তিনি। তার এই মন্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক সমাবেশ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্রাম্প দাবি করেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ১০ থেকে ১৫ দিনই যথেষ্ট সময়—এর বেশি নয়। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে যেকোনো পরিস্থিতিতেই একটি কার্যকর চুক্তিতে আসতে হবে।