tanaka
প্রচ্ছদসারাদেশইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি

ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি

দীর্ঘদিন ধরেই কারাগারে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এবার তার উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আবারও চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক ২১ অধিনায়ক।

ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খানকে শিফা হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।

তবে তাকে শিফা হাসপাতালে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, ইমরানের বোন ও তার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

তারার বলেন, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকসহ একদল যোগ্য চিকিৎসক ইমরানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেন।

এদিকে প্রধানমন্ত্রী শাহবাজকে পাঠানো চিঠিতে সাবেক ২১ অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে হাসপাতালে নিয়ে এমন একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে হবে, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ড. উজমা খানও থাকবেন।’

তবে ক্রিকেট কিংবদন্তিরা দাবি করেন, ইমরানের হাসপাতালে অবস্থান ছিল মাত্র কয়েক ঘণ্টার।