tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, প্রতি ভরি বেড়েছে ৪,১৯৯ টাকা

ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, প্রতি ভরি বেড়েছে ৪,১৯৯ টাকা

দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড। ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের স্বর্ণের প্রতি ভরি দাম এক লাফে ৪,১৯৯ টাকা বেড়ে ২,৩৮,৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে। তেজাবী স্বর্ণের স্থানীয় বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

বাজুস জানায়, সোমবার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

চলতি মাসে একাধিক দফায় স্বর্ণের দাম বেড়েছে। ১১ জানুয়ারি ভরিপ্রতি ১,০৫০ টাকা, ১৩ জানুয়ারি ৪,১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২,৬২৫ টাকা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে মাত্র পাঁচ দিনে দাম বেড়েছে মোট ১২,০৭৩ টাকা, যা আগের রেকর্ড ছাড়িয়েছে।

নতুন মূল্য অনুযায়ী:

  • ২১ ক্যারেট স্বর্ণ: ২,২৪,০৩১ টাকা (৪,০২৪ টাকা বৃদ্ধি)
  • ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৯৫,৪৩০ টাকা (৩,৪৪১ টাকা বৃদ্ধি)
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৬০,১৪৭ টাকা (২,৯১৬ টাকা বৃদ্ধি)

রুপার বাজারে তুলনামূলকভাবে কম প্রভাব পড়েছে:

  • ২২ ক্যারেট রুপা: ৬,২৪০ টাকা (২৯১ টাকা বৃদ্ধি)
  • ২১ ক্যারেট রুপা: ৫,৯৪৯ টাকা (২৩৪ টাকা বৃদ্ধি)
  • ১৮ ক্যারেট রুপা: ৫,১৩২ টাকা (২৩৩ টাকা বৃদ্ধি)
  • সনাতন পদ্ধতির রুপা: ৩,৮৪৯ টাকা (১৭৫ টাকা বৃদ্ধি)