tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইউরোপে গ্যাসের তীব্র সংকট, দাম ঊর্ধ্বমুখী

ইউরোপে গ্যাসের তীব্র সংকট, দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

গত কয়েকদিনে কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিস্থিতির প্রভাবে কাতারের জ্বালানি উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ কাতার। সরবরাহে বিঘ্ন ঘটায় ইউরোপীয় বাজারে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়ে গেছে, যা সেখানে জ্বালানি সংকটকে আরও গভীর করেছে।