tanaka

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতের শুরুতেই হেফাজত আমিরকে বুকে জড়িয়ে...
প্রচ্ছদআন্তর্জাতিকআসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না।

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, বিতর্কিত এই শান্তি পরিকল্পনা নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। বিশেষ করে চরম ডানপন্থী জোটের অবস্থানের কারণে নির্বাচনের আগে গাজা ইস্যুতে নিজের অবস্থান আরও স্পষ্ট করতে সরাসরি ইসরাইলি জনগণের উদ্দেশে কথা বলছেন তিনি।

এর আগে ইসরাইলি মন্ত্রিসভা বিস্তারিত তথ্য না জেনেই গাজায় কিছু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের বিষয়ে অনুমোদন দিয়েছিল। তবে এবার নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা প্রস্তাব ইসরাইল গ্রহণ করছে না।

তিনি বলেন, হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের প্রশ্নই আসে না।

নিরস্ত্রীকরণে কঠোর শর্ত

হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে বেশ কিছু শর্তও দিয়েছেন নেতানিয়াহু। তার দাবি, হামাসকে তাদের সব ভারী ও হালকা অস্ত্র সমর্পণ করতে হবে। পাশাপাশি গাজায় অবশিষ্ট থাকা যেকোনো সুড়ঙ্গ নিয়েও একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা দিতে হবে।

নেতানিয়াহুর এই অনড় অবস্থান গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। গত কয়েক মাস ধরে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে আসছেন মধ্যস্থতাকারীরা।

তবে নেতানিয়াহুর সর্বশেষ অবস্থানে সেই প্রচেষ্টা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

নির্বাচনের আগে অবস্থান বদল?

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচন সামনে রেখে নেতানিয়াহু পুরো প্রক্রিয়াটিই নতুন করে সাজানোর পথে হাঁটছেন বলে মনে হচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, বর্তমান শর্তে তার নেতৃত্বাধীন সরকার গাজা নিয়ে কোনো সমঝোতা বাস্তবায়নে আগ্রহী নয়।

ফলে ‘বোর্ড অব পিস’-এর শান্তি পরিকল্পনা এবং হামাস-ইসরাইল সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা