tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশআশুলিয়ায় ভাড়া বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আশুলিয়ায় ভাড়া বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের কন্যাসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হামীম গ্রুপের ৩ নম্বর গেট এলাকার অধ্যক্ষ কাদের দেওয়ানের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (৩০) এবং তাদের পাঁচ বছরের কন্যা জামিলা। তারা বগুড়ার ধনুট থানার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ভাড়াটিয়ারা জানান, রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং সোনিয়া হামীম গ্রুপের সোয়েটার কারখানায় চাকরি করতেন। শনিবার রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার সারাদিন দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। বিকেলে পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ এসে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে। এসময় রুবেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া ও জামিলার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।