tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গত ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যান। ওইদিনই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রমসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, শ্রম মন্ত্রণালয়ে যোগদানের সময় শ্রম উপদেষ্টা আব্দুর রহমানকে কয়েকদিন পরে যোগ দিতে বলেন। তবে পরবর্তীতে মন্ত্রণালয়ে গিয়ে তিনি দায়িত্ব নিতে পারেননি। পরে আগের কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বসেন তিনি।