tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলাআর্জেন্টিনার একাদশে তিন চমক, ফিরছেন মেসি

আর্জেন্টিনার একাদশে তিন চমক, ফিরছেন মেসি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে পুরো একাদশে পরিবর্তন এনেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলসহ প্রথম একাদশের বেশ কয়েকজন নিয়মিত ফুটবলার। তবে কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে স্কালোনি আবারও তার মূল একাদশে ফিরতে যাচ্ছেন।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে শুরু থেকেই মাঠে নামার কথা রয়েছে অধিনায়ক লিওনেল মেসির। তার সঙ্গে একাদশে ফিরতে পারেন এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো (লিয়ান্দ্রো) মার্টিনেজ ও রদ্রিগো ডি পল। তবে সম্ভাব্য মূল একাদশে কয়েকটি চমকও দেখা যেতে পারে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, লেফট-ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনার পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকোকেই একাদশে রাখতে পারেন স্কালোনি।

এদিকে জর্ডানের বিপক্ষে সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজও একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেন। সে ক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে লাওতারো মার্টিনেজকে। আক্রমণভাগে আলভারেজের গতিময়তা ও গোল করার দক্ষতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন স্কালোনি।

রক্ষণভাগেও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেও ক্রিস্টিয়ান রোমেরো এখন খেলতে প্রস্তুত বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। তবু দীর্ঘ টুর্নামেন্টের কথা বিবেচনায় রেখে তাকে বিশ্রাম দিয়ে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে মিডফিল্ডে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলকে ডাবল পিভট হিসেবে রেখে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আক্রমণভাগের সৃজনশীল ভূমিকায় খেলানোর পরিকল্পনাই ধরে রাখতে পারেন স্কালোনি। ফলে নিকো পাজ ও লিয়ান্দ্রো পারেদেসকে সম্ভবত বেঞ্চেই অপেক্ষা করতে হবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো (এমি) মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো (অথবা নিকোলাস ওতামেন্দি), লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও হুলিয়ান আলভারেজ (অথবা লাওতারো মার্টিনেজ)।