tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়আমাদের সেফ এক্সিটের প্রশ্নই আসে না, আমরা কোনো টাকা লুট করিনি -ধর্ম...

আমাদের সেফ এক্সিটের প্রশ্নই আসে না, আমরা কোনো টাকা লুট করিনি -ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমাদের সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না, কারণ আমরা কোনো টাকা লুট করিনি।”

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে হজসংক্রান্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা জানান, গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত দেওয়া হবে ৮৩১টি হজ এজেন্সিকে। তিনি বলেন, “এজেন্সিগুলো তাদের ব্যবসার স্বার্থে অতিরিক্ত অর্থ পাঠিয়েছিল। সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।”

তিনি আরও জানান, ২০২৬ সালের হজের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময় (১২ অক্টোবর) পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজ নিবন্ধন করেছেন।

আগামী ১৪ অক্টোবর সৌদি সরকারের সঙ্গে একটি বৈঠক রয়েছে। সেখানে হজ নিবন্ধনের সময়সীমা বাড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন,
“আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। কারণ আমরা কোনো দুর্নীতিতে জড়িত নই, কোনো টাকা লুট করিনি।”