tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়হজ নিবন্ধন শেষ, নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

হজ নিবন্ধন শেষ, নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন

আগামী বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় হজ নিবন্ধনের সময়সীমা শেষ হয়।

তবে এখনও দেশের প্রাপ্ত মোট কোটার প্রায় দুই-তৃতীয়াংশ শূন্য রয়েছে। কোটার তুলনায় নিবন্ধনের সংখ্যা কম হওয়ায় সময়সীমা বাড়ানো হবে কি না— সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সোমবার (১৩ অক্টোবর)।

এদিকে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময়সীমা ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন সময়সীমা বাড়ানোর বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।