tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিআমাদের লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান

আমাদের লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, তা বিএনপি ভালোভাবেই জানে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। আর ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষার জন্য আবারও মানুষ জীবন উৎসর্গ করেছে। এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এর বাইরে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। জুলাইয়ের যোদ্ধারাই আমাদের স্বাধীনতাকে নতুন করে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের জন্য বিনা খরচে শিক্ষাব্যবস্থা চালু করেছে, বহু কৃষকের ঋণ মওকুফ করেছে। বিএনপি সবসময় দেশ ও মানুষের উন্নয়নে বিশ্বাসী। কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়, কীভাবে ছাত্র ও তরুণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হয়—সে বিষয়ে বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমরা সেই অভিজ্ঞতা ও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব।

তারেক রহমান বলেন, আমরা অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনায় আগ্রহী নই। আমরা মানুষের উন্নয়নের কথা বলতে চাই। কীভাবে উন্নয়ন সম্ভব, সেই পরিকল্পনাই জনগণের সামনে তুলে ধরছি।

সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।