সংরক্ষিত নারী আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারদিয়া মমতাজ বলেছেন, সংসদে গিয়ে আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাদের মূল কাজ। তিনি মনে করেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়লেও তাদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা এখনো বড় চ্যালেঞ্জ।
ধর্ষণসহ সামাজিক অপরাধ রোধে দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শেষ পর্যন্ত জনগণের ভোটের রায়েই দলের কাজের মূল্যায়ন হবে।সম্প্রতি জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক রায়হান আহমদ।মারদিয়া মমতাজ: এটা হয়তো পরিস্থিতি বলে দেবে। যদি এরকম পরিস্থিতি আসে, দলের পলিসি অনুযায়ী আমরা সেভাবে কাজ করবো। মূলত সংসদ সদস্যদের কাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা না। সংসদ সদস্যদের কাজ স্পেসিফিক দুইটা। প্রথমত, সংসদে আইন প্রণয়ন করা, দ্বিতীয়ত হচ্ছে অন্য কোনো সংস্থার ওপরে আইন প্রণয়নের কাজ দেওয়া। এটা সংসদের অনুমতিক্রমে দেওয়া হয়। এই কাজ ছাড়া আমরা আপাতত আর কিছু নিয়ে চিন্তা করছি না। বাকিটা পরিস্থিতি ও দলীয় পলিসি অনুযায়ী কাজ করবো, ইনশাল্লাহ।



