tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল ভুল সিদ্ধান্ত এবং সেখানে মার্কিন বাহিনীর যাওয়া উচিত হয়নি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরাকে কী ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছি। আমরা বোকামি করেছি। সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না।”

একই সঙ্গে ইরান প্রসঙ্গেও তিনি বলেন, “আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। তবে ইরানের সক্ষমতা রয়েছে। আমরা যদি নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।”

ট্রাম্প দাবি করেন, সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে বদলে যেতে পারত। তার ভাষায়, “তখন হয়তো ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত, এমনকি পুরো মধ্যপ্রাচ্য নিয়েও প্রশ্ন দেখা দিত।”

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলেনি। ট্রাম্প বলেন, “আমরা তাদের সামরিক বাহিনীকে কিছুটা আলাদা রেখেছি, কারণ আমরা মনে করি তারা তুলনামূলকভাবে মধ্যপন্থী। তবে তাদের ভেতরে অন্য কিছু গোষ্ঠী রয়েছে, যাদের আমরা লক্ষ্যবস্তু করেছি। বিভিন্ন নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সামরিক বাহিনীকে আমরা সরাসরি বড় আঘাত করিনি।”

তিনি আরও বলেন, “মানুষ হয়তো এ কথা শুনে বিস্মিত হবে। কারণ অনেক যুদ্ধে এমন ভুল হয়, যেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। তখন একটি দেশের পুনর্গঠনে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।”