tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিআবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর হাদি হত্যার বিচারের দাবিতে পুনরায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগে আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পরপরই নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এর আগে তারেক রহমানের হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তারা শাহবাগ এলাকা ত্যাগ করেছিলেন।

এরও আগে হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন। সন্ধ্যার পর থেকে সেখানে হাদির সমর্থকদের ভিড় বাড়তে থাকে এবং রাতভর আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর, ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।