“আপনি রোজা রাখেন?”—প্রধানমন্ত্রী তারেক রহমান-কে এমনই এক সরল প্রশ্ন করেছে কয়েকজন শিশু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়ের সময় এই মজার মুহূর্তের সৃষ্টি হয়।
জানা গেছে, রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় এক শিশু কৌতূহলভরে জানতে চায়, “আপনি রোজা রাখেন?” জবাবে হাসিমুখে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো রোজা রাখি।”
আরেক শিশু গর্বভরে জানায়, “আঙ্কেল, আমি সব রোজা রাখি।” তখন প্রধানমন্ত্রী স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, “ভেরি গুড।”
শিশুদের সঙ্গে এ আন্তরিক আলাপে প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সান্নিধ্যে পেয়ে শিশুদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ।



