tanaka
প্রচ্ছদরাজধানীমিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার দুপুরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ট্রাফিক বিভাগের আওতাধীন মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ। পাশাপাশি, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।