tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। বিরল এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে আকাশপ্রেমীরা। এবারের গ্রহণটি হবে বলয়াকার সূর্যগ্রহণ, যা ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় নামেও পরিচিত।

আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল ৭টা ১ মিনিটে এবং সর্বোচ্চ পর্যায়ে এর স্থায়িত্ব হতে পারে প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে এ সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।

দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলি, আফ্রিকার দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে গ্রহণটি পর্যবেক্ষণ করা যাবে।

আরও জানানো হয়, অ্যান্টার্কটিকায় চিলির ইয়েলচো গবেষণা কেন্দ্রের উত্তর-পশ্চিমে দক্ষিণ মহাসাগর এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৮ মিনিট ৩১ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে, মরিশাসের ভিংট-সিনক দ্বীপের দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগর এলাকায় স্থানীয় সময় ৬টা ২৪ মিনিট ৩৯ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।