tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

আজ শুক্রবার পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ উপলক্ষে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। মুসলিম উম্মাহর কাছে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, যা ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। একই সঙ্গে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে দিনটি গভীর শোক ও আত্মত্যাগের প্রতীক হিসেবেও পালিত হয়।

হিজরি ৬১ সনের ১০ মহররম, খ্রিস্টাব্দ ৬৮০ সালে পবিত্র আশুরার দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে বিশ্বমানবতার ইতিহাসে এক মর্মন্তুদ ও বিয়োগান্ত ঘটনা সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এ দিনটি নানা তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার হৃদয়বিদারক ঘটনাই পবিত্র আশুরাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সঙ্গীরা হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে অবিচল অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। তাঁদের এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য ও ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।