tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনআজ ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে

আজ ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে

ডাকসু নির্বাচনকে ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশ করা হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা। দুপুর ১টায় এই তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

জানা গেছে, ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। আর হল সংসদে ১৩টি পদের বিপরীতে জমা পড়েছে ১ হাজার ১০৯ জনের প্রার্থীতা। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। তা না হলে সবকটি মনোনয়নই বাতিল বলে গণ্য হবে।

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে ৩ দিন বন্ধ থাকবে সব ধরনের ক্লাস-পরীক্ষা।