tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআওয়ামী লীগের কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন, বিকেলে গণশৌচাগার ঘোষণা

আওয়ামী লীগের কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন, বিকেলে গণশৌচাগার ঘোষণা

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। গতকাল সকালে কার্যালয়টিতে পতাকা উত্তোলন করা হলেও বিকেলে সেটি নামিয়ে কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা করে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে একটি সংগঠন। এ সংক্রান্ত একটি ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়ে সাইনবোর্ড টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ কাজ শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। পুরো ঘটনার একটি ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে বিকেল পাঁচটার দিকে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’–এর নেতা–কর্মীরা কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। পরে সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। একই সঙ্গে কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করে সেখানে একটি ব্যানার টানানো হয়।

নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া শহিদুল ইসলাম বলেন, বগারচর ইউনিয়নে ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো নেতা–কর্মী দলীয় কার্যালয় চালুর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

অন্যদিকে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থানীয় নেতাকর্মীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজার এলাকায় মিছিলটি বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।